গ্রাম বাংলার বঞ্চিত ও অবহেলিত মানুষের দোরগোড়ায় শিক্ষা এবং স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার উদ্দেশ্যে বিজিসি ট্রাস্ট এর মাননীয় চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদ চন্দনাইশের কাঞ্চননগর এলাকায় ১৯৯৩ সালে তাঁর মরহুমা মা এর নামানুসারে বেগম গুল চেমনআরা গার্লস একাডেমী প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে শিক্ষার বিস্তার ঘটানোর লক্ষ্যে ২০০১ সালে প্রতিষ্ঠাতা মহোদয়ের শ্রদ্ধেয় শিক্ষক এর নামে মাওলানা মুহাম্মদ ইছহাক শিশু নিকেতন প্রতিষ্ঠা এবং গার্লস একাডেমীতে বালক সংযুক্ত করে নাম পরিবর্তন পূর্বক ২০০৩ সালে বেগম গুল চেমনআরা একাডেমী (স্কুল এন্ড কলেজ)- এ উন্নীত করা হয়। শুধু তাই নয, এই বিদ্যানগর এর পরিধি ১০০ একরে সম্প্রসারণ করে এখানে আরও প্রতিষ্ঠা করা হয় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, ইব্রাহিম ইকবাল মেমোরিয়াল হসপিটাল প্রাঃ লিঃ এবং বেগম ওসমান আরা কলেজ অব নার্সিং। এই বিদ্যানগরে একজন শিক্ষার্থী শিশু শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়ার সুযোগ রয়েছে।