• Begum Gul Chemonara Academy (School & College) - Slide

Md. Ohidul Islam, Principal

মোঃ অহিদুল ইসলাম

অধ্যক্ষ, বেগম গুল চেমনআরা একাডেমী (স্কুল এন্ড কলেজ)

শিক্ষা মানুষকে উন্নত করে। বাস্তব শিক্ষা অর্জনের মাধ্যমে একজন মানুষ কঠিন জীবন সংগ্রামে সফলতা অর্জন করতে পারে। তাই শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান-সাধনার মাধ্যমে মানুষকে নিজ নিজ জীবনের লক্ষ্য অর্জনে সাহায্য করা। শিক্ষা অর্জনের মূল স্থান হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। 
গ্রাম অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের সন্তানদেরকে আলোকিত করার মহান ব্রত নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে চন্দনাইশ উপজেলার বিদ্যানগরে নান্দনিক ও নৈসর্গিক পরিবেশে বিজিসি ট্রাস্ট এর সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদ প্রতিষ্ঠা করেন বেগম গুল চেমনআরা একাডেমী (স্কুল এন্ড কলেজ)। তাঁরই উৎসাহ, প্রেরণা ও সার্বিক সহযোগিতায় মাত্র কয়েক বছরের মধ্যে এই একাডেমী দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটি বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা উন্নত পাঠদানের ব্যবস্থা রয়েছে। এখানে রাজনীতিমুক্ত পরিবেশে ছাত্রছাত্রীরা তাদের মেধা বিকাশের সুযোগ পাচ্ছে। সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান ইতিমধ্যে পাবলিক পরীক্ষায় শতভাগ পাস সহ চন্দনাইশ তথা দক্ষিণ চট্টগ্রামের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে। আমি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষক- শিক্ষিকাদের সম্মিলিত সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি দেশের  অন্যতম একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।

জনাব মোঃ অহিদুল ইসলাম
অধ্যক্ষ
বেগম গুল চেমনআরা একাডেমী (স্কুল এন্ড কলেজ)